জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে ‘উন্নত মম শির’ ব্যতিক্রমী উদ্যোগ

| আপডেট :  ২৫ আগস্ট ২০২৬, ১০:২৮  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২৬, ১০:২৮

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন ‘উন্নত মম শির’।

মঙ্গলবার (১৮ আগস্ট) ছাতিয়ানতলা চূড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সংরক্ষণ বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্টের পাশাপাশি একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়, যা অর্জনের আনন্দের সাথে সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারকে যুক্ত করে।

অনুষ্ঠানে ছাতিয়ানতলা চূড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দসহ ‘উন্নত মম শির’-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির স্বেচ্ছাসেবক ও উপস্থিত শিক্ষকবৃন্দ জানান, একটি চারা যেমন বড় হয়ে ভবিষ্যতের ছায়া যোগায়, তেমনি আজকের এই সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক, পরিবেশবান্ধব ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলবে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সত্য ইতিহাস চর্চা ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত