পবিপ্রতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

| আপডেট :  ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩  | প্রকাশিত :  ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যানসেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসল ড.এ বি এম সাইফুল ইসলাম।

রেজিস্ট্রার প্রফেসর জামাল হোসেনের সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড.খোকন হোসেন,মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেহেলরানা জনি, মো:রাকিবুল ইসলাম, আবদুল্লাহ আল নাহিদ, কর্মচারীদের মধ্যে মো. মাহবুবুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ৭ নভেম্বর হলো আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন।১৯৭৫ সালের এই দিনে এদেশের দেশপ্রেমিক সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এক অভূতপূর্ব বিপ্লবের সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে ষড়যন্ত্র ও বিদেশী শক্তির মদদে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যখন এক চরম সংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই আমাদের বীর সেনানী ও মুক্তিকামী জনতা বন্দীদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। এ দিনটি আমাদের শিখিয়েছে কিভাবে যে কোন জাতীয় সংকটে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হয়। সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের পুনর্জাগরণে ৭ ই নভেম্বরের চেতনা আমাদের অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, বিপ্লব যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা শেখায়, সংহতি তেমনি আমাদের একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকতে বাধ্য করে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মীরা ও শিক্ষার্থীরা। আলোচনা সভার শুরুতে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো: আবদুল কুদ্দুস।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত