নেপালের প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলন

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

 

যবিপ্রবি প্রতিনিধি, আল আমিন: নেপাল ও তিব্বত সীমান্তে সাম্প্রতিক ভয়াবহ বন্যা এবং ভূমিধসে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মোমবাতি প্রজ্জ্বলন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যবিপ্রবিতে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরের প্রধান, হল প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হয়ে আন্তর্জাতিক সংহতি প্রকাশ করেন।

কর্মসূচিকালে শহীদ মিনারের বেদিতে প্রজ্জ্বলিত মোমবাতি দিয়ে “REST IN PEACE” এবং “হাদিক শ্রদ্ধাঞ্জলি” ফুটিয়ে তুলে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।
উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্যোগে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একইসাথে ক্যাম্পাসে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

স্মরণসভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষক নেতৃবৃন্দ। এছাড়া কর্মসূচিতে নেপালী শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নেপালী শিক্ষার্থীরা বলেন, “দেশের এই চরম বিপর্যয়ের সময় দূর পরবাসে থাকলেও আমাদের মন দেশের মানুষের কাছেই রয়েছে। আমাদের এই কঠিন দুর্যোগে যবিপ্রবি পরিবারের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসন যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত