ট্রেন ও লঞ্চের ভাড়া বাড়বে কিনা, যা জানা গেল

| আপডেট :  ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০  | প্রকাশিত :  ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০

দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া দূরপাল্লা ও রাজধানীসহ শহরে কিলোমিটার প্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারে দূরপাল্লায় ২০ পয়সা এবং নগর পরিবহণে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করে।

এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়ে রেলমন্ত্রী বলেন, রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে রেলের ভাড়া অপরিবর্তিত থাকবে।

মন্ত্রী আরও জানান, লঞ্চের ভাড়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জ্বালানি তেলের দামসহ পরিবহণ খাতের বিভিন্ন ব্যয় বিবেচনায় নিয়ে লঞ্চের ভাড়া সমন্বয়ের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, যেকোনো ভাড়া বাড়ানোই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত