পবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থাগিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্র দলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থাগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসে স্থাগিত আদেশ দেওয়া হয়।
প্রেসে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থাগিত করা হলো।
জানা যায়, ৭ অক্টোবর সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হাতাহাতি, রুম ভাঙচুর হলে বিশ্ববিদ্যালয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পক্ষে অবস্থান নেয়। এ ঘটনারই রেস ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থাগিত করা হয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
