আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

| আপডেট :  ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩  | প্রকাশিত :  ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদ্‌যাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা হলরুমে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সহ- সভাপতি ও এমপির ছোট ভাই আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা মন্ডল, আনসার ভিডিপি অফিসার ফারজানা আক্তার সুমী, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কর্মকার, সদস্য সচিব অভিলাষ বর্মন, পূজা মন্দির কমিটির নেতা বাদল মৈত্র, শ্যামল পাল, রাজ কুমার সাহা মিন্টু, কানাই প্রামানিক ও নিপেন সরকার প্রমুখ। এবার উপজেলায় মোট ৬৯ টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি চলছে।

সভায় আদমদীঘি উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত