সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

| আপডেট :  ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭  | প্রকাশিত :  ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭

আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই মহড়া হয়। এ সময় গাড়িটিতে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এর আগে এ দিন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যাত্রা করেন। ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।মানচিত্র দেখুন

স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে, তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করা এবং দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করা।

সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট বিশেষ এ মহড়ায় অংশগ্রহণ নেয়।

সূত্র: পিএমও ফেসবুক পেজ

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত