কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনায় এলো নতুন প্রস্তাব

ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারীরা নিয়মিত নতুন ধারণা ও প্রস্তাব তুলে ধরছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তবে এসব উদ্যোগের মধ্যেও তেহরানের মূল অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারা ধারাবাহিকভাবে বিভিন্ন ধারণা ও প্রস্তাব সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরছেন।
তিনি বলেন, ‘এর ফলে কিছু নতুন ধারণা ও প্রস্তাব সামনে এসেছে।
এগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে।’
তবে নতুন প্রস্তাবগুলো কী, ইরানের সুনির্দিষ্ট দাবিগুলো কী এবং সেগুলো বাস্তবায়নের বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি আরাগচি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
