সুইডেন সরকারের ইকোনোমিস্ট শহিদুজ্জামান কাঁকনের পবিপ্রবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

| আপডেট :  ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯  | প্রকাশিত :  ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, ঊপ- উপাচার্য, ট্রেজারারসহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেন সরকার এর ইকোনোমিস্ট, কিশোরগঞ্জ- ২ আসনে বিএনপি মনোনীত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুজ্জামান কাঁকন।

গত ২৪ নভেম্বর দুপুরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সাথে ছিলেন এ আর এম আলিফ
অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক), ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট। এ সময় তারা সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর রিসার্চ কোলাবারেশন স্থাপনের বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও তারা সমসামযয়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন। অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয় এর নিকটবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত খাল টি পুন:খননের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনককে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

অতিথিবৃন্দ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উন্নয়নে তাদের সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নেছার উদ্দিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার, কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. রাহাত মাহমুদ।

প্রতিনিধি/ এজে

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত