টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির, টাইগার স্কোয়াড দেখুন

| আপডেট :  ১৪ জুন ২০২২, ১১:৫৩  | প্রকাশিত :  ১৪ জুন ২০২২, ১১:৫৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। জানা গেছে, পিঠের ইনজুরির কারণেই মাঠে দেখা যাবে না মিডেল অর্ডার এ ব্যাটসম্যানকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জানায় , ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই চোট পান ইয়াসির। এরপর এমআরআই স্ক্যান করা হলে পিঠের পেইন ইনজুরি ধরা পড়ে।

মঙ্গলবার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ইয়াসিরের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ১৬ জুন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের আগে ক্যারিবীয় দ্বীপে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। তবে ব্যাটে বলে ম্যাচটিতে খুব বেশি দ্যুতি ছড়াতে পারেননি তেমন কেউ। এদিকে বেশ কিছুদিন ধরে অফ ফর্মে রয়ে গেছেন বাংলাদেশ দলের সাবেক কাপ্তান মুমিনুল হক।

টাইগার স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত