একাদশে তিন পেসার, ফিল্ডিংয়ে বাংলাদেশ

| আপডেট :  ৩০ জুলাই ২০২২, ০৫:১৩  | প্রকাশিত :  ৩০ জুলাই ২০২২, ০৫:০২

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে নিয়ে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ।

লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত