বাংলাদেশকে চ্যালেঞ্জিং রানের টার্গেট দিলো জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে: ২০৫/৩ (২০ ওভার)।
উইলিয়ামসের আউটের পর জিম্বাবুয়ের ১০০
ঝড়ের আভাস দিয়ে মোস্তাফিজের বলে বোল্ড হয়ে ফিরলেন উইলিয়ামস। ৪ চার ও ১ ছয়ে ১৯ বলে ৩৩ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আউট হওয়ার আগের ওভারেই নিয়েছিলেন ১৮ রান। বেশিদূর এগোতে দেননি মোস্তাফিজ। মোস্তাফিজের ব্যাক অব হ্যান্ডের ডেলিভারি অফে খেলতে চেয়েছিলেন উইলিয়ামস, কিন্তু বল ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে উইকেটে। উইলিয়ামসের আউটের পরের বলে সিকান্দার রাজা ২ রান নিয়ে দলীয় শতরান পূর্ণ করে। ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে এই রান করে স্বাগতিকরা।
নাসুমের ওভারে উইলিয়ামসের ১৮, জুটির ফিফটি
এক ছয় দুই চারে নাসুম আহমেদের করা ১২তম ওভারে উইলিয়ামস নেন ১৮ রান। একই ওভারে তৃতীয় উইকেটের জুটিতে ৩৩ বলে ফিফটি করে জিম্বাবুয়ে।
পাওয়ার প্লের পর প্রথম বলেই মোসাদ্দেকের আঘাত
পাওয়ার প্লের পর প্রথম বলেই ক্রেইগ আরভিনকে সাজঘরে পাঠালেন মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেকের কুইকার ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে অন সাইডে খেলতে চেয়েছিলেন আরভিন। কিন্তু বল ব্যাট মিস করে ভেঙে দেয় উইকেট। ১৮ বলে ২১ রান করেন আরভিন। এই ওভারেই দলীয় ৫০ রান পূর্ণ করে জিম্বাবুয়ে। ৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে এ রান করে তারা।
উইকেট হারালেও পাওয়ার প্লেতে সাবলীল জিম্বাবুয়ে
ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারালেও থমকে যায়নি জিম্বাবুয়ের ইনিংস। ৬ ওভারে তারা তুলেছে ৪৩ রান।
মোস্তাফিজের শিকার চাকাভা
রেগিস চাকাভাকে ইনিংসের তৃতীয় ওভারে ফেরালেন মোস্তাফিজুর রহমান। স্ট্যাম্প বরাবর ফুলার ডেলিভারিতে উড়িয়ে মেরেছিলেন চাকাভা। টাইমিং ঠিকমতো হয়নি, বল উঠে যায় আকাশে। মিডউইকেটে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ৮ রান করেন চাকাভা। এর আগে প্রথম ওভারে তাসকিন ৮ রান দিয়ে শুরু করেন বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ওভারে স্পিনার নাসুম দেন ৪ রান। তৃতীয় ওভারেই দেখা মেলে উইকেটের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
