‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোটকে রাজনৈতিক সাহসিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি আইনপ্রণেতা আহমেদ টিবি। তিনি জানান, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আইজেনকোটের নেতৃত্বে একটি সংখ্যালঘু সরকারকে বাইরে থেকে সমর্থন দিতে ফিলিস্তিনি দলগুলো পুরোপুরি প্রস্তুত।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-কে দেওয়া এক সাক্ষাৎকারে টিবি ১৯৯৩ সালের কথা স্মরণ করিয়ে দেন, যখন তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী আইজাক রাবিন ফিলিস্তিনি দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার চালিয়েছিলেন। সেই উদাহরণ টেনে তিনি বলেন, নেতানিয়াহু সরকারের পতন ঘটাতে আইজেনকোটেরও একই ধরনের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত।
সম্প্রতি অনুষ্ঠিত ইসরাইলি নির্বাচনে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে, যার ফলে ফিলিস্তিনিদের সমর্থন ছাড়া এবার নেতানিয়াহু বা বিরোধী দল—কারোর পক্ষেই এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়। অন্যদিকে নেতানিয়াহুর জোটের আসন সংখ্যা আগের ৬৪টি থেকে কমে ৫৩টিতে নেমে এসেছে।
ফিলিস্তিনিদের এই সাফল্যকে ঐতিহাসিক উল্লেখ করে আহমেদ টিবি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব বাতিল করে দেন। তার মতে, ফিলিস্তিনি নাগরিকদের প্রধান লক্ষ্যই হলো ভোটাধিকারের মাধ্যমে নেতানিয়াহুর পতন নিশ্চিত করা এবং ইসরাইলে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
সূত্র: মিডলইস্ট আই
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
