আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদমদীঘি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ প্রমূখ। আলোচনা সভা শেষে ৪ জন যুবকের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
