মক্কার দিকে ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র মক্কার দিকে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ড্রোন দুটি ভূপাতিত করার দাবি করেছে।
রোববার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ড্রোন দুটি ধ্বংসের কথা জানান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথিরা। এর আগে মক্কা অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।
গত কয়েক দিনে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ঘটনা বেড়েছে সৌদি আরবে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিভিন্ন এলাকা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
