বিমানের রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

| আপডেট :  ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭  | প্রকাশিত :  ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং সম্মানিত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ (বাংলাদেশ সময়) পর্যন্ত স্থগিত থাকবে। এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে রিয়াদগামী সম্মানিত যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম অথবা মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন।

সম্মানিত যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত