জেনে নিন: ঢাকার গণপরিবহন কোন লাইনে কি বাস চলাচল করে?

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮

রাজধানী ঢাকায় চলাচলের সময় অনেকেই ভুলে যান কোন বাস কোথায় যাবে। অন্যান্য শহর কিংবা অন্যান্য জেলা থেকে যারা ঢাকায় আসেন তাদেরও জানা থাকেনা বাস চলাচলের রুট। ঢাকা শহরে কিছু কিছু এলাকার নাম কাছাকাছি মিল থাকায় অনেকসময় বাসযাত্রীদের কনফিউশনেও পড়তে হতে পারে।

যেমন- “তালতলা” বললে শুধু আগারগাঁও তালতলাকেই বুঝায় না খিলগাঁওয়ের তালতলাও হতে পারে সেটা। কিংবা আজমপুর আর আজিমপুর এক জায়গা নয়। এ জায়গা দুইটি ঢাকার দুই প্রান্তের আলাদা আলাদা দুইটি জায়গা।

এরকম আরো অনেক জায়গার নাম আছে দুই জায়গায়ই; যেমন- কদমতলী(শ্যামপুর) আবার কদমতলী(কেরানীগঞ্জ)। একবার জনৈক ব্যক্তি ফার্মগেট থেকে আজিমপুর যাবে বলে এক বাসে উঠে শেষে নিজেকে আজমপুরে আবিষ্কার করলেন। তাই অনেক সময় ভুল করে অন্য বাসে উঠে পড়লে তখন পোহাতে হয় চরম ভোগান্তি। আজ থেকে ৭/৮ বছর আগে আমি নিজেও কনফিউশনে পড়ে যেতাম কোন জায়গায় যেতে কোন বাসে চড়তে হবে। তখন রাজধানী ঢাকার একটি বড় ম্যাপ সংগ্রহ করে পুরো ম্যাপ মুখস্থ করার উদ্দেশ্যে নিয়ে শুরু করলাম ম্যাপ ট্রেসিং, পাশাপাশি গুগল চাচা তো আছেনই। কোন বাস কোন রুটগুলি ক্রসকরে একস্থান হতে অন্যত্র পৌছায় তা জানতে সময় বের করে বাসে চড়ে ঘুরেছিলাম একেক বাসে করে একেক সময়ে আর একেক জায়গাগুলি চিনে নিয়েছিলাম। আস্তে আস্তে মোটামুটি ঢাকার বেশিরভাগ অংশের সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছিলাম। মোটামুটি ঢাকা শহরের বেশিরভাগ অঞ্চল চেনার চেষ্টা করেরেছিলাম। এখন কোনো এলাকা, বিশেষ কোনো স্থান চিনতে আর কোনো সমস্যা হয়না। বলতে গেলে পুরো ঢাকার ম্যাপ স্বীয় মাথায় গুজে নিয়েছি। আজকের পর্বে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়(বাস ভ্রমনে) সকলের জন্য রইলো রাজধানী ঢাকার বুকে বিভিন্ন সড়কে চলাচলকারী বাসের রুট নির্দেশিকা-

(সকল তথ্য সময়ের সাথে সাথে এডিট করা হবে। কিছু ভুল থাকাটাই স্বাভাবিক। আশা করি কোথাও ভুল হলে মতামতের মাধ্যমে সংশোধনে সহায়তা করবেন। বিঃদ্রঃ বাস রুট নিয়ন্ত্রন করে বিআরটিসি তাই যে কোন সময় এটি পরিবর্তন হতে পারে কিংবা রুট বন্ধ হতে পারে। আবার মাঝে মাঝে বিভিন্ন কারনে বাস চালকরা অন্য রুটেও বাস চালনা করে থাকে।)

মতিঝিল/গুলিস্তান টু উত্তরা:
====================
মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচলকারী বাসগুলো হলো বিআরটিসি, গাজীপুর পরিবহন, গ্রীন ঢাকা, প্রভাতী বনশ্রী, প্রচেষ্টা, স্কাইলাইন, ভিক্টর ক্লাসিক ও শতাব্দী পরিবহন, আকাশ পরিবহন।

#বিআরটিসি: মতিঝিল-গুলিস্তান – শাহবাগ-বাংলামটর-ফার্মগেট-জাহাঙ্গীরগেট-মহাখালী-সৈনিক ক্লাব- বনানী-কাকলী-কুড়িল বিশ্বরোড- খিলক্ষেত-এয়ারপোর্ট-আবদুল্লাহপুর-টঙ্গী।

#মতিঝিল/সদরঘাট টু আব্দুল্লাহপুর/ধউর:
=========================
গ্রীন ঢাকা/ভিক্টর ক্লাসিক/আকাশ: মতিঝিল/সদরঘাট-গুলিস্তান-পল্টন-কাকরাইল-শান্তিনগর-আবুল হোটেল-হাজীপাড়া-রামপুরা বাজার-টিভি সেন্টার-রামপুরা ব্রিজ-মেরুল-মেরুল বাড্ডা(ইউলুপ টার্ন)-মধ্যবাড্ডা-উত্তর বাড্ডা-শাহজাদপুর-নতুন বাজার-নর্দা-বসুন্ধরা আবাসিক-যমুনা ফিউচার পার্ক-কুড়িল ফ্লাইওভার-খিলক্ষেত(নিকুঞ্জ)-কাওলা বাসস্টপ-এয়ারপোর্ট-জসিমউদ্দিন এভিনিউ-রাজলক্ষী-আজমপুর-হাউজ বিল্ডিং-আবদুল্লাহপুর-কামারপাড়া-ধউর।

#মাওয়া টু আব্দুল্লাহপুর:
================
প্রচেষ্টা: মাওয়া-কেরানীগঞ্জ-নয়াবাজার-বংশাল-গুলিস্তান-পল্টন-বিজয়নগর-কাকরাইল-শান্তিনগর-মালিবাগ-মৌচাক- রামপুরা-মেরুল বাড্ডা-মধ্যবাড্ডা-বাড্ডা-উত্তর বাড্ডা-নতুনবাজার-যমুনা ফিউচার পার্ক-কুড়িল-খিলক্ষেত-এয়ারপোর্ট- আজমপুর-হাউজ বিল্ডিং-আবদুল্লাহপুর।

#সদরঘাট টু গাজীপুর চৌরাস্তা:
======================
স্কাইলাইন: সদরঘাট-রায়সাহেবের মোড়- নয়াবাজার-বংশাল চৌরাস্তা-গুলিস্তান (গোলাপ শাহ মাজার)-পল্টন-বিজয়নগর- কাকরাইল-শান্তিনগর-মালিবাগ-মৌচাক- মগবাজার মোড়-সাতরাস্তা-তিব্বত- নাবিস্কো-মহাখালী-সৈনিক ক্লাব-বনানী- কাকলী-কুড়িল বিশ্বরোড-খিলক্ষেত- এয়ারপোর্ট-আবদুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চৌরাস্তা।

#নারায়ণগঞ্জ/মতিঝিল/গুলিস্তান/যাত্রাবাড়ী/সদরঘাট টু মিরপুর ১২:
========================
মতিঝিল/গুলিস্তান থেকে মিরপুর- ১২ পর্যন্ত চলাচলকারী বাসগুলো হলো বিকল্প অটো সার্ভিস, নিউ ভিশন, হিমাচল, খাজাবাবা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, শিকড় পরিবহন, মিরপুর ইউনাইটেড সার্ভিস ও বিহঙ্গ পরিবহন।

#মতিঝিল টু মিরপুর ১২:
=================
বিকল্প অটো সার্ভিস: মতিঝিল-গুলিস্তান – শাহবাগ-বাংলামটর-ফার্মগেট-আঁগারগাও তালতলা-শেওড়াপাড়া-কাজীপাড়া- মিরপুর ১০-পল্লবী-মিরপুর ১২

#হিমাচল: চাষাড়া-সাইনবোর্ড-শনির আখড়া-গুলিস্তান জিপিও-শাহবাগ- বাংলামটর-ফার্মগেট-আঁগারগাও তালতলা -শেওড়াপাড়া-কাজীপাড়া-মিরপুর ১০- পল্লবী-মিরপুর ১২।

#খাজাবাবা পরিবহন: যাত্রাবাড়ী- সায়েদাবাদ-গুলিস্তান-শাহবাগ-বাংলামটর -ফার্মগেট-আঁগারগাও তালতলা- শেওড়াপাড়া-কাজীপাড়া-মিরপুর ১০- পল্লবী-মিরপুর ১২।

#মিরপুর ইউনাইটেড সার্ভিস: সদরঘাট- গুলিস্তান-শাহবাগ-বাংলামটর-ফার্মগেট- আঁগারগাও তালতলা-শেওড়াপাড়া- কাজীপাড়া-মিরপুর ১০-পল্লবী-মিরপুর ১২।

#মিরপুর ১২ টু যাত্রাবাড়ী:
=================
শিকড় পরিবহন: মিরপুর ১২-মিরপুর১১/২(সাড়ে এগারো)-মিরপুর ১১-পপুলার(অরিজিনাল১০)-মিরপুর ১০,আল-হেলাল-কাজীপাড়া-মনিপুর-শেওড়াপাড়া-শামীম সরণি-তালতলা-আগারগাঁও-চীনমৈত্রী সম্মেলন(বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র)-বিজয় সারনী-ফার্মগেইট-কারওয়ান বাজার-বাংলামটর-শাহবাগ-মৎসভবন-প্রেসক্লাব-পল্টন-জিপিও-বঙ্গবন্ধু স্টেডিয়াম(গুলিস্তান)-সায়েদাবাদ-যাত্রাবাড়ী।

#সাইনবোর্ড/যাত্রাবাড়ী টু গাবতলী/সাভার/বাইপাইল:
==========================
সায়েদাবাদ থেতে গাবতলী পর্যন্ত ৮ নম্বর, বিআরটিসি, এমএম লাভলী (লাব্বাইক) , বাসগুলো নিয়মিত চলাচল করে।

#যাত্রাবাড়ী টু গাবতলী:
================
৮ নম্বর: যাত্রাবাড়ী-সায়েদাবাদ-ইত্তেফাক মোড়-মতিঝিল(শাপলা চত্বর)-দৈনিকবাংলা মোড়-পুরানা পল্টন-মৎস ভবন-শাহবাগ-বাংলামটর-কারওয়ানবাজার-ফার্মগেট-আসাদগেট-কলেজগেট-শিশুমেলা-শ্যামলী-কল্যাণপুর-দারুসসালাম-টেকনিক্যাল-গাবতলী।

#বাইপাইল টু সাইনবোর্ড:
=================
এমএম লাভলী পরিবহন (লাব্বাইক): বাইপাইল-পল্লীবিদ্যুৎ-সাভার-হেমায়েতপুর-বলিয়ারপুর-আমিনবাজার-গাবতলী-টেকনিক্যাল-দারুসসালাম-কল্যাণপুর-শ্যামলী-শিশুমেলা-কলেজগেট-আসাদগেট-আড়ং-খামারবাড়ি-ফার্মগেট-কাওরান বাজার-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট- খিদমাহ হসপিটাল-খিলগাও ফ্লাইওভার-বাসাবো-সবুজবাগ(মায়াকানন)-বৌদ্ধমন্দির-কমলাপুর বাসস্টপ-মুগদা বাসস্টান্ড(মেডিকেল কলেজ মোড়)-টিটিপাড়া-মানিকনগর-গোলাপবাগ-জনপথমোড়-ধলপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-দনিয়া-শনির আখড়া-দনিয়া-রায়েরবাগ-মাতুয়াইল মেডিকেল-সাইনবোর্ড।

#মদনপুর টু সাভার:
=============
বিআরটিসি: মদনপুর-কাঁচপুর-চিটাগাংরোড-শনির আখড়া-যাত্রাবাড়ী-সায়েদাবাদ-গুলিস্তান-পল্টন-শাহবাগ-কারওয়ানবাজার-ফার্মগেট-আসাদগেট-শিশু মেলা-শ্যামলী-কল্যাণপুর-দারুসসালাম-টেকনিক্যাল-গাবতলী-সাভার।

#মোহাম্মদপুর টু খিলগাঁও:
==================
মিডলাইন: মোহাম্মদপুর-মোহাম্মদপুর থানা-ফিজিক্যাল কলেজ-ধানমন্ডি ২৭- শংকর-(বাংলাদেশ মেডিক্যাল)-আবাহনী মাঠ-ষ্টার কাবাব-ধানমন্ডি ১৫-জিগাতলা-সিটি কলেজ-সাইন্সল্যাব-বাটা সিগন্যাল-এলিফ্যান্ট রোড-কাটাবন-শাহবাগ- মৎসভবন-প্রেসক্লাব-পল্টন মোড়-জিপিও মোড়-বঙ্গবন্ধু এভিনিউ-সিটি সেন্টার-শাপলা চত্বর-আরামবাগ-কমলাপুর-টিটিপাড়া-মুগদা-বৌদ্ধমন্দির-বাসাবো-খিলগাঁও-খিদমাহ হসপিটাল।

#মিরপুর ১০ টু খিলগাঁও:
=================
বাহন: মিরপুর ১০-মিরপুর ২-মিরপুর ১-চাইনিজ-আনসার ক্যাম্প-মিরপুর বাংলা কলেজ-টেকনিক্যাল-দারুস সালাম-কল্যানপুর-শ্যামলী-আদাবর-শিশু মেলা (আগারগাঁও-শিশু হাসপাতাল)- কলেজগেট-আসাদগেট-শুক্রাবাদ-কলাবাগান-সাইন্সল্যাব-সিটিকলেজ-বাটা সিগন্যাল-এলিফ্যান্ট রোড-কাটাবন-শাহবাগ-মৎসভবন-প্রেসক্লাব-পল্টন-জিপিও-বঙ্গবন্ধু স্টেডিয়াম(গুলিস্থান)-বিমান অফিস(সিটি সেন্টার)-মতিঝিল-নটরডেম কলেজ-কমলাপুর রেলষ্টেশন-টিটিপাড়া-মুগদা-বৌদ্ধ মন্দির-বাসাবো-খিলগাঁও।

#মোহাম্মদপুর টু বনশ্রী:
===============
মোহাম্মদপুর থেকে দক্ষিণ বনশ্রী পর্যন্ত চলাচল করে আলিফ এন্টারপ্রাইজ ও স্বাধীন পরিবহন, তরঙ্গ, রমজান পরিবহন।

#মোহাম্মদপুর টু স্টাফ কোয়ার্টার:
======================
স্বাধীন পরিবহন: মোহাম্মদপুর-আসাদগেট -খামার বাড়ি-ফার্মগেট-কাওরানবাজার-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট-আবুল হোটেল-হাজীপাড়া-রামপুরা বাজার-টিভি সেন্টার-রামপুরা ব্রিজ-মেরুল বাড্ডা-ইউলুপ টার্ন-দক্ষিন বনশ্রী-মেরাদিয়া বাজার-আমুলিয়া-ডেমরা স্টাফ কোয়ার্টার।

#তরঙ্গ ও রমজান পরিবহন: মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-শংকর-ধানমন্ডি ১৫-ঝিগাতলা-সায়েন্সল্যাব-বাটা সিগনাল-শাহবাগ-মৎসভবন-কাকরাইল মোড়-শান্তিনগর-মৌচাক-মালিবাগ রেলগেট-আবুল হোটেল-হাজীপাড়া- রামপুরা বাজার-টিভি সেন্টার-রামপুরা ব্রিজ-মেরুল বাড্ডা-ইউলুপ-দক্ষিন বনশ্রী।

#আলিফ এন্টারপ্রাইজ: শিয়া মসজিদ জাপান গার্ডেন সিটি-রিংরোড-আদাবর-শ্যামলী-শিশুমেলা-আগারগাঁও-বিজয় স্বরণি-জাহাঙ্গীরগেট-মহাখালী-তিতুমীর কলেজ-গুলশান ১-লিঙ্ক রোড-মধ্যবাড্ডা- মেরুলবাড্ডা-ইউলুপ টার্ন-রামপুরা ব্রিজ- দক্ষিণ বনশ্রী।
#সদরঘাট/সায়েদাবাদ টু গাজীপুর/চন্দ্রা:
===========================
#বলাকা পরিবহন: সায়েদাবাদ-ইত্তেফাক মোড়-মতিঝিল(শাপলাচত্বর)-আরামবাগ-কমলাপুর-রাজারবাগ-মালিবাগ-মৌচাক- মগবাজার-সাতরাস্তা-নাবিস্কো-মহাখালী-সৈনিক ক্লাব-বনানী-খিলক্ষেত-এয়ারপোর্ট-আজমপুর-আব্দুলাহপুর-টঙ্গী-বোর্ড বাজার-গাজীপুর-শিববাড়ী।
#আজমেরী গ্লোরী লিঃ, স্কাইলাইন এক্সপ্রেস লিঃ, ও প্রভাতী বনশ্রী: সদরঘাট ভিক্টোরিয়া-রায়সাহেব মোড়-নয়াবাজার মোড়-বংশাল-গুলিস্তান-পল্টন-বিজয়নগর-কাকরাইল-শান্তিনগর-মালিবাগ-মৌচাক মোড়-মগবাজার মোড়-সাতরাস্তা-নাবিস্কো- মহাখালী-বনানী- খিলক্ষেত-এয়ারপোর্ট-আজমপুর-আবদুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর বাইপাস(ভোগড়া)-কোনাবাড়ী-চন্দ্রা।

#গুলিস্তান টু আব্দুল্লাহপুর:
=================
৩নং এয়ারপোর্ট-বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন(লোকাল):
রুট: বঙ্গবাজার(গুলিস্তান)-হাইকোর্ট-শাহবাগ-বাংলামটর-কাওরানবাজার-ফার্মগেট-বিজয় স্মরণী-জাহাঙ্গীরগেট- মহাখালী-বনানী-খিলক্ষেত-এয়ারপোর্ট-আজমপুর-আব্দুল্লাহপুর।

#বালুঘাট টু মতিঝিল:
==============
৪নং এলাইক ট্রান্সপোর্ট ও বি আর টি সি আরটিকুলাটেড (Wi-Fi বাস)
রুট: বালুঘাট-ক্যান্টনমেন্ট-জাহাঙ্গীরগেট বিজয় স্মরনী-ফার্মগেট-বাংলামটর-শাহবাগ-মৎসভবন-পল্টন-গুলিস্তান-মতিঝিল।

#কমলাপুর টু নতুনবাজার:
=================
৬ নং মতিঝিল বনানী ট্রান্সপোর্ট লি. (লোকাল)
রুট: কমলাপুর-আরামবাগ-মতিঝিল(শাপলাচত্বর)-গুলিস্তান- জিপিও-পল্টন-বিজয়নগর-কাকরাইল-মালিবাগ-মৌচাক-মগবাজার-সাতরাস্তা-তিব্বত-নাবিস্কো-মহাখালী-তিতুমীর কলেজ-গুলশান ১-বাড্ডা লিংক রোড-উত্তরবাড্ডা-শাহজাদপুর-নতুন বাজার।

#মিরপুর চিড়িয়াখানা টু আরামবাগ:
========================
#আয়াত পরিবহন: চিড়িয়াখানা-মিরপুর ১-মিরপুর ১০-আগারগাঁও-বিজয় স্মরনী-ফার্মগেট-কাওরানবাজার-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর-আরামবাগ।

#আলিফ (বেঙ্গল)পরিবহন
রুট: মিরপুর ১০-মিরপুর ১-মাজার রোড-বেড়ীবাঁধ-আশুলিয়া-ফ্যান্টাসি কিংডম-নন্দনপার্ক।

#চিড়িয়াখানা টু কেরানীগঞ্জ জেলখানা:
==========================
#দিশারী পরিবহন ও এভারেস্ট: চিড়িয়াখানা/রুপনগর আবাসিক-মিরপুর ১-টেকনিকাল মোড়-কল্যানপুর-শ্যামলী-শিশুমেলা-কলেজগেট-আসাদগেট-ফার্মগেট-কাওরানবাজার-বাংলামটর-শাহবাগ-মৎসভবন-প্রেসক্লাব-পল্টন-জিপিও-গুলিস্তান-বংশাল-নয়াবাজার-বাবু বাজার ব্রীজ-কদমতলী চৌরাস্তা-কেরানীগঞ্জ জেলখানা।

#মিরপুর চিড়িয়াখানা টু মতিঝিল:
======================
#নিউ ভিশন: চিড়িয়াখানা-সনি-হল-মিরপুর ১-চাইনিজ-টোলারবাগ পানির ট্যাংকি-বাংলা কলেজ-আনসারক্যাম্প-টেকনিক্যাল-কল্যাণপুর-শ্যামলী-শিশুমেলা-কলেজ গেইট-আসাদগেট-আড়ং-খামারবাড়ি-ফার্মগেইট-কাওরান বাজার-বাংলা মটর-শাহবাগ-পল্টন-মতিঝিল।

#মিরপুর ১০ টু চন্দ্রা:
=============
#ইতিহাস পরিবহন: মিরপুর ১০-মিরপুর ২-মিরপুর ১- গাবতলী-আমিনবাজার-হেমায়েতপুর-সাভার-নবীনগর-চন্দ্রা।

#শিয়া মসজিদ টু আব্দুল্লাহপুর:
=====================
#তেতুলিয়া পরিবহন: শিয়া মসজিদ(জাপান গার্ডেন সিটি)-শ্যামলী-আগারগাঁও-মিরপুর ১০-কালশী-বিশ্বরোড-এয়ারপোর্ট-উত্তরা-আব্দুল্লাহপুর।

#শিয়া মসজিদ টু গাজীপুর চৌরাস্তা:
========================
#ভূইয়া পরিবহন: শিয়া মসজিদ(জাপান গার্ডেন সিটি)-শ্যামলী-আগারগাঁও-মিরপুর ১০-কচুক্ষেত-সৈনিক ক্লাব-বনানী-কাকলী-এমইএস-শেওড়া-বিশ্বরোড-জোয়ারসাহারা-খিলক্ষেত-কাওলা বাসস্টপ-এয়ারপোর্ট-জসিমউদ্দিন এভিনিউ-রাজলক্ষ্মী-আজমপুর-হাউজবিল্ডিং-আব্দুল্লাহপুর-টঙ্গী-বোর্ডবাজার-গাজীপুর চৌরাস্তা।

#বসিলা টু আব্দুল্লাহপুর:
================
#পরিস্থান পরিবহন: বসিলা-মোহাম্মাদপুর-আসাদগেট-শ্যামলী-কল্যানপুর-দারুসসালাম-টেকনিক্যাল-আনসারক্যাম্প-মিরপুর ১-মিরপুর ১০-কালশী-শেওড়া-বিশ্বরোড- জোয়ারসাহারা-খিলক্ষেত-কাওলা বাসস্টপ-এয়ারপোর্ট-জসিমউদ্দিন এভিনিউ-রাজলক্ষ্মী-আজমপুর-হাউজবিল্ডিং-আব্দুল্লাহপুর।

#জিরানী টু মতিঝিল:
==============
#ওয়েলকাম পরিবহন: চন্দ্রা-জিরানীবাজার-বাইপাইল-পল্লীবিদ্যুৎ-সাভার-হেমায়েতপুর-বলিয়ারপুর-আমিনবাজার-গাবতলী-টেকনিক্যাল-দারুসসালাম-কল্যাণপুর-শ্যামলী-শিশুমেলা-কলেজগেট-আসাদগেট-আড়ং-খামারবাড়ি-ফার্মগেট-কাওরান বাজার-বাংলামটর-শাহবাগ-মৎসভবন-পল্টন-মতিঝিল।

#চন্দ্রা টু সদরঘাট:
============
#সাভার পরিবহন: চন্দ্রা-ইপিজেড-বাইপাইল-নবীনগর-সাভার-গাবতলী-আসাদগেট-ফার্মগেট-শাহবাগ-গুলিস্তান-সদরঘাট।

#ভূলতা টু কলাবাগান:
===============
মেঘলা পরিবহন: ভুলতা(গাউছিয়া)-গুলিস্তান-শাহবাগ-সাইন্সল্যাব-কলাবাগান।

#মোহাম্মদপুর টু ধূপখোলা:
==================
#মালঞ্চ পরিবহন: মোহাম্মদপুর বাসস্টপ- বাসস্টপ-শংকর-ধানমন্ডি ১৫-ঝিগাতলা-সায়েন্সল্যাব-বাটা সিগনাল-শাহবাগ-মৎসভবন-প্রেসক্লাব-পল্টন-জিপিও- গুলিস্তান-টিকটুলী-দয়াগঞ্জ নতুন রাস্তা-ধূপখোলা।

#যাত্রাবাড়ী টু মিরপুর ১:
===============
#ট্রান্স সিলভা পরিবহন: যাত্রাবাড়ী-সায়েদাবাদ-গুলিস্তান-শাহবাগ-সাইন্সল্যাব-কলাবাগান-শ্যামলী-মিরপুর ১।

#চিটাগাং রোড টু আআব্দুল্লাহপুর(উত্তরা):
============================
#ট্রান্স সিলভা: আব্দুল্লাহপুর-হাউজবিল্ডিং- আজমপুর-রাজলক্ষী-জসিমউদ্দীন এভিনিউ-এয়ারপোর্ট-কাওলা বাসস্টপ-খিলক্ষেত(নিকুঞ্জ)-কুড়িল ফ্লাইওভার-যমুনা ফিউচার পার্ক (বসুন্ধরা)-নর্দা-নতুনবাজার-শাহজাদপুর-উত্তর বাড্ডা-মধ্যবাডা-বাড্ডা পোস্ট অফিস(ইউলুপ টার্ন)-মেরুল বাড্ডা-রামপুরা ব্রিজ-রামপুরা টিভি সেন্টার-রামপুরা বাজার-পশ্চিম রামপুরা-হাজীপাড়া পেট্রোল পাম্প-আবুল হোটেল-চৌধুরীপাড়া-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল-বিজয়নগর–পল্টন-জিপিও-গুলিস্থান-মতিঝিল-যাত্রাবাড়ী-দনিয়া-শনির আখড়া-দনিয়া-রায়েরবাগ-মাতুয়াইল মেডিকেল-সাইনবোর্ড-চিটাগাং রোড।

#মাওয়া টু মিরপুর ১২:
===============
#স্বাধীন এক্সপ্রেস: মিরপুর ১২, ১১, ১০-কাজীপাড়া-শেওড়াপাড়া-আগারগাঁও-ফার্মগেট-শাহবাগ-গুলিস্তান-বাবুবাজার ব্রিজ-কদমতলী চৌরাস্তা-শ্রীনগর-মাওয়া।

#মোহাম্মদপুর টু চিটাগাং রোড:
=====================
#সিটি লিংক পরিবহন: ঘাটারচর-মোহাম্মদপুর বাসস্টপ-শংকর-ধানমন্ডি ১৫-ঝিগাতলা-সায়েন্সল্যাব-বাটা সিগনাল-শাহবাগ-মৎসভবন-প্রেসক্লাব-পল্টন-জিপিও- গুলিস্তান-হানিফ ফ্লাইওভার-যাত্রাবাড়ী-দনিয়া-শনির আখড়া-রায়েরবাগ-মাতুয়াইল মেডিকেল-সাইনবোর্ড-চিটাগাং রোড।

দুয়ারীপাড়া টু সদরঘাট:
================
#বিহঙ্গ পরিবহন: মিরপুর ১২-পল্লবী-ফার্মগেট-শাহবাগ-গুলিস্তান-সদরঘাট।

আব্দুল্লাহপুর(উত্তরা) টু আব্দুল্লাহপুর(কেরানীগঞ্জ):
===================
#সামসাদ পরিবহন: আব্দুল্লাহপুর(উত্তরা)-আজমপুর-এয়ারপোর্ট-খিলক্ষেত-বনানী-মহাখালী ফ্লাইওভার-জাহাঙ্গীরগেট-বিজয়স্মরণী-ফার্মগেট-কাওরানবাজার-বাংলামটর-শাহবাগ-মৎসভবন-প্রেসক্লাব-পল্টন-জিপিও-গুলিস্তান-ফুলবাড়ীয়া-বংশাল-নয়াবাজার-বাবুবাজার ব্রিজ-কদমতলী চৌরাস্তা-আব্দুল্লাহপুর(কেরানীগঞ্জ)।

মিরপুর ১ টু মতিঝিল:
===============
#আল মক্কা পরিবহন: মতিঝিল-গুলিস্থান-পল্টন-বিজয়নগর-কাকরাইল-শান্তিনগর-মালিবাগ মোড়-মৌচাক-মগবাজার-সাতরাস্তা-তিব্বত-নাবিস্কো-মহাখালী-কাকলী-কালশী-মিরপুর ১২-মিরপুর ১১-মিরপুর ৭-মিরপুর ৬-মিরপুর ২-মিরপুর ১।

কামারপাড়া টু চিটাগাং রোড:
====================
#মনজিল পরিবহন: কামারপাড়া-আব্দুল্লাহপুর-হাউসবিল্ডিং-আজমপুর-রাজলক্ষী-জসিমউদ্দিন এভিনিউ-এয়ারপোর্ট-কাওলা রেলগেট-খিলক্ষেত-জোয়ারসাহারা-বিশ্বরোড-শেওড়া-এমইএস-কাকলী-বনানী-সৈনিক ক্লাব-চেয়ারম্যানবাড়ী-আমতলী-মহাখালী-নাবিস্কো-তিব্বত-সাতরাস্তা মোড়-মগবাজার মোড়-মগবাজার ওয়্যারলেস মোড়-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-বিজয়নগর মোড়-পল্টন-জিপিও-গুলিস্থান-হানিফ ফ্লাইওভার-যাত্রাবাড়ী-দনিয়া-শনির আখড়া-রায়েরবাগ-মাতুয়াইল মেডিকেল-সাইনবোর্ড-চিটাগাং রোড।
#মেট্রো সার্ভিস: মিরপুর ১-চাইনিজ-আনসার ক্যাম্প-মিরপুর বাংলা কলেজ-টেকনিক্যাল-দারুস সালাম-কল্যানপুর-শ্যামলী-শিশু মেলা-কলেজগেট- আসাদগেট-আড়ং-ধানমন্ডি ২৭-শুক্রাবাদ-কলাবাগান-সাইন্সল্যাব-সিটিকলেজ-ঢাকা কলেজ-নিউমার্কেট-নীলক্ষেত-ইডেন কলেজ-আজিমপুর।

চেরাগআলী টু যাত্রাবাড়ী:
=================
#তুরাগ: চেরাগআলী টঙ্গী-হাউজবিল্ডিং-আজমপুর-এয়ারপোর্ট-খিলক্ষেত-কুড়িল-যমুনা ফিউচার পার্ক-নর্দা-নতুনবাজার-রামপুরা-আবুল হোটেল-মালিবাগ রেলগেট-খিলগাঁও-বাসাবো-বৌদ্ধমন্দির-মুগদা-টিটিপাড়া-মানিকনগর-গোলাপবাগ-জনপথমোড়-ধলপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী।

দিয়াবাড়ী টু পোস্তগোলা:
=================
#রাইদা পরিবহন: খালপাড়(দিয়াবাড়ী)-নর্থ টাওয়ার(আব্দুল্লাহপুর)-হাউজবিল্ডিং- আজমপুর-রাজলক্ষী-জসিমউদ্দীন এভিনিউ-এয়ারপোর্ট-কাওলা বাসস্টপ-খিলক্ষেত(নিকুঞ্জ)-কুড়িল ফ্লাইওভার-যমুনা ফিউচার পার্ক (বসুন্ধরা)-নর্দা-নতুনবাজার-শাহজাদপুর-উত্তর বাড্ডা-মধ্যবাডা-লিংক রোড মোড়-বাড্ডা পোস্ট অফিস(ইউলুপ টার্ন)-মেরুল বাড্ডা-রামপুরা ব্রিজ-রামপুরা টিভি সেন্টার-রামপুরা বাজার-পশ্চিম রামপুরা-হাজীপাড়া পেট্রোল পাম্প-আবুল হোটেল-চৌধুরীপাড়া-মালিবাগ রেলগেট মোড়-খিদমাহ হসপিটাল-খিলগাও ফ্লাইওভার-বাসাবো-সবুজবাগ(মায়াকানন)-বৌদ্ধমন্দির-কমলাপুর বাসস্টপ-মুগদা বাসস্টান্ড(মেডিকেল কলেজ মোড়)-টিটিপাড়া-মানিকনগর-গোলাপবাগ-জনপথমোড়-ধলপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-ধোলাইরপাড়-শ্যামপুর-পোস্তগোলা।

#অনাবিল: সাইনবোর্ড-শনির আখড়া- যাত্রাবাড়ী-সায়েদাবাদ-গোলাপবাগ মানিকনগর-টিটিপাড়া-মুগদা-কমলাপুর-বাসাবো-খিলগাঁও-মালিবাগ রেলগেট-আবুল হোটেল-রামপুরা ব্রিজ-মেরুল বাড্ডা-মধ্যবাড্ডা-উত্তর বাড্ডা-শাহজাদপুর-নতুন বাজার-নর্দা-যমুনা ফিউচার পার্ক-কুড়িল ফ্লাইওভার- খিলক্ষেত-কাওলা বাসস্টপ-এয়ারপোর্ট-জসিমউদ্দিন এভিনিউ-রাজলক্ষ্মী- আজমপুর-হাউজবিল্ডিং-আব্দুল্লাহপুর-টঙ্গী।

গুলিস্তান টু গাজীপুর চৌরাস্তা:
======================
#গাজীপুর পরিবহন: ফুলবাড়িয়া-গুলিস্তান গোলাপশাহ মাজার-পল্টন-বিজয়নগর মোড়-কাকরাইল মোড়-শান্তিনগর-মালিবাগ মোড়-মৌচাক-মগবাজার মোড়-সাতরাস্তা-তিব্বত-নাবিস্কো-মহাখালী-সৈনিক ক্লাব-বনানী-কাকলী-এমইএস-শেওড়া-বিশ্বরোড-জোয়ারসাহারা-খিলক্ষেত-কাওলা বাসস্টপ-এয়ারপোর্ট-জসিমউদ্দিন এভিনিউ-রাজলক্ষ্মী-আজমপুর-হাউজবিল্ডিং-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর।

#৭নং বাস: সদরঘাট-রায়সাহেব মোড়-নয়া বাজার-বংশাল-গুলিস্তান গোলাপশাহ মাজার-জিপিও-পল্টন-প্রেসক্লাব-মৎসভবন-শাহবাগ-কাঁটাবন-বাটা সিগন্যাল-সাইন্সল্যাব-সিটিকলেজ-কলাবাগান-ধানমন্ডি ৩২-শুক্রবাদ বাসস্টপ-ধানমন্ডি ২৭-আড়ং-আসাদগেট-কলেজগেট-শিশুমেলা-শ্যামলী-কল্যাণপুর-দারুসসালাম-টেকনিক্যাল-গাবতলী।

#তানজিল: সদরঘাট-রায়সাহেব মোড়-নয়া বাজার-বংশাল-গুলিস্তান গোলাপশাহ মাজার-জিপিও-পল্টন-প্রেসক্লাব-মৎসভবন-শাহবাগ-বাংলামটর-কাওরানবাজার-ফার্মগেট-আড়ং-আসাদগেট-কলেজগেট-শিশুমেলা- শ্যামলী-কল্যাণপুর-দারুসসালাম- টেকনিক্যাল-বাংলা কলেজ-আনসার ক্যাম্প-মিরপুর-১।

#রজনীগন্ধা: মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-শংকর-ধানমন্ডি ১৫-ঝিগাতলা-সিটি কলেজ-সায়েন্সল্যাব-বাটা সিগনাল-কাঁটাবন-শাহবাগ-মৎসভবন-প্রেসক্লাব-পল্টন-জিপিও-গুলিস্তান-হানিফ ফ্লাইওভার-যাত্রাবাড়ী-দনিয়া-শনির আখড়া-রায়েরবাগ-মাতুয়াইল মেডিকেল-সাইনবোর্ড-চিটাগাং রোড।

গাজীপুর/উত্তরা টু মিরপুর/গাবতলী
=========================
#বসুমতি ট্রান্সপোর্ট, প্রজাপতি পরিবহন পরিবহন গাজীপুর/উত্তরা থেকে মিরপুর হয়ে গাবতলী পর্যন্ত চলাচল করে।

#প্রজাপতি পরিবহন, নিউ পল্লবী এক্সপ্রেস, কনক পরিবহন

রুট: গাবতলি-মিরপুর ১-মিরপুর ১০-কালশী-বিশ্বরোড-এয়ারপোর্ট-উত্তরা-আব্দুল্লাহপুর।

#বসুমতি ট্রান্সপোর্ট: গাজীপুর চৌরাস্তা – টঙ্গী-আব্দুল্লাহপুর-আজমপুর-এয়ারপোর্ট-খিলক্ষেত-কালশী-পল্লবী-মিরপুর ১১-মিরপুর ১০-মিরপুর ২,১-গাবতলী।

আজিমপুর টু কুড়িল বিশ্বরোড/উত্তরা/গাজীপুর:
==========================
আজিমপুর ইডেন কলেজের সামনে থেকে কুড়িল বিশ্বরোড/কামারপাড়া/গাজীপুর পর্যন্ত চলাচল করা বাসগুলো হলো স্মার্ট উইনার ট্রান্সপোর্ট, ভিআইপি ২৭, দেওয়ান ও বিকাশ পরিবহন।

আজিমপুর টু কামারপাড়া:
===================
#বিকাশ পরিবহন: আজিমপুর – নীলক্ষেত-নিউ মার্কেট-সিটি কলেজ-কলাবাগান-ধানমন্ডি ৩২-ধানমন্ডি ২৭- মানিকমিয়া এভিনিউ-খামারবাড়ি ফার্মগেট-জাহাঙ্গীর গেট-মহাখালী- সৈনিক ক্লাব-বনানী-কাকলী-কুড়িল বিশ্বরোড-খিলক্ষেত-এয়ারপোর্ট- আজমপুর-আবদুল্লাহপুর- কামারপাড়া(তুরাগ)।

আজিমপুর টু কুড়িল বিশ্বরোড:
======================
#দেওয়ান: আজিমপুর-নিউ মার্কেট- সিটি কলেজ-সাইন্সল্যাব-কাটাবন- শাহবাগ-বাংলামটর-ফার্মগেট- জাহাঙ্গীর গেট-মহাখালী-ওয়ারলেস মোড়-গুলশান ১- বাড্ডা-নতুন বাজার- বসুন্ধরা আবাসিক-কুড়িল বিশ্বরোড।

আজিমপুর টু গাজীপুর চৌরাস্তা:
=======================
#ভিআইপি ২৭: আজিমপুর-নীলক্ষেত- নিউ মার্কেট-সিটি কলেজ-কলাবাগান- ধানমন্ডি ২৭-ধানমন্ডি ৩২-খামারবাড়ি- ফার্মগেট-জাহাঙ্গীর গেট-মহাখালী- সৈনিক ক্লাব-বনানী-কাকলী-কুড়িল বিশ্বরোড-খিলক্ষেত-এয়ারপোর্ট- আবদুল্লাহপুর-টঙ্গি-গাজীপুর চৌরাস্তা।

আজিমপুর টু কুড়িল বিশ্বরোড:
======================
#স্মার্ট উইনার: আজিমপুর-ইডেন কলেজ-নিউমার্কেট-এলিফ্যান্ট রোড-সাইন্স ল্যাব-সিটিকলেজ-শুক্রাবাদ-(স্কয়ার হাসপাতাল)পান্থপথ-(গ্রীনরোড)-বসুন্ধরা সিটি-কারওয়ান বাজার-এফডিসি-সাতরাস্তা-নাবিস্কো-তিব্বত-মহাখালী-তিতুমীর কলেজ-গুলশান ১-লিংকরোড-মধ্য বাড্ডা-উত্তর বাড্ডা-শাহজাদপুর-নতুনবাজার-নর্দা-বসুন্ধরা-কুড়িল বিশ্বরোড।

মিরপুর টু আজিমপুর:
===============
মিরপুর থেকে আজিমপুর পর্যন্ত বিহঙ্গ পরিবহন, বিকল্প সিটি সুপার সার্ভিস, মিরপুর লিঙ্ক পরিবহন চলাচল করে।

মিরপুর ১২ টু আজিমপুর:
==================
#বিকল্প সিটি সুপার সার্ভিস: মিরপুর ১২-পল্লবী-মিরপুর ১০-কাজীপাড়া-শেওড়াপাড়া-আঁগারগাও-শ্যামলী-শিশুমেলা-কলেজগেট-আসাদগেট-কলাবাগান-সিটিকলেজ-নিউ মার্কেট -আজিমপুর।

ইসিবি স্কোয়ার টু আজিমপুর:
=====================
#মিরপুর লিঙ্ক: ইসিবি স্কোয়ার-পূরবী-মিরপুর ১১-মিরপুর ১০-কাজীপাড়া-শেওড়াপাড়া-আঁগারগাও-খামারবাড়ি-ধানমন্ডি ২৭-ধানমন্ডি ৩২-সিটি কলেজ-নিউ মার্কেট-নীলক্ষেত-আজিমপুর।

মিরপুর-১৪ টু মতিঝিল ও খিলগাঁও:
========================
#বাহন পরিবহন: মিরপুর ১৪-মিরপুর ১০- মিরপুর ২-মিরপুর ১-বাংলা কলেজ-টেকনিক্যাল-কল্যাণপুর-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ২৭-ধানমন্ডি ৩২- কলাবাগান-সাইন্সল্যাব-শাহবাগ-মৎস ভবন-পল্টন-গুলিস্তান-মতিঝিল(শাপলা চত্বর)-আরামবাগ-কমলাপুর-টিটিপাড়া- বাসাবো-খিলগাঁও।

মিরপুর ১০ ও ১৪ টু কাকলী/বনানী:
=========================
মিরপুর ১০ ও ১৪ বাসষ্ট্যান্ড থেকে কাকলী বনানী পর্যন্ত চলাচল করে ট্রাস্ট ট্রান্সপোর্ট ও ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস।

#ট্রাস্ট ট্রান্সপোর্ট: মিরপুর ১০-মিরপুর ১৩-মিরপুর ১৪-কচুক্ষেত-সৈনিক ক্লাব-বনানী।

#ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস: মিরপুর ১৪ – কচুক্ষেত-সৈনিক ক্লাব-বনানী।

মিরপুর ১০ টু বনশ্রী:
==============
মিরপুর ১০ থেকে বনশ্রী পর্যন্ত চলাচল করে আলিফ এন্টারপ্রাইজ, মধুমতি পরিবহন, রবরব পরিবহন ও রাজধানী সুপার।

মিরপুর ১ টু বনশ্রী:
==============
#আলিফ পরিবহন ও রইচ পরিবহন
রুট: মিরপুর সনি সিনেমা হল-মিরপুর ১০-কাজীপাড়া-শেওড়া পাড়া-আগারগাঁও তালতলা-জাহাঙ্গীরগেট-মহাখালী-তিতুমীর কলেজ-গুলশান ১- বাড্ডা লিংক রোড-মেরুলবাড্ডা-রামপুরা ব্রিজ-দক্ষিন বনশ্রী।

গাবতলী টু বনশ্রী:
============
#রবরব পরিবহন: গাবতলী-মিরপুর ১- মিরপুর ১০-কালশী-এমইএস-কাকলী- আমতলী-তিতুমীর কলেজ-গুলশান ১-বাড্ডা লিংক রোড-মেরুল বাড্ডা-রামপুরা ব্রিজ-দক্ষিণ বনশ্রী।

মিরপুর ১০ থেকে শাহবাগ:
==================
#ট্রাস্ট ট্রান্সপোর্ট: মিরপুর ১০-মিরপুর ১৩- মিরপুর ১৪-কচুক্ষেত-রজনীগন্ধা মার্কেট-জাহাঙ্গীরগেট-বিজয়স্মরণী-ফার্মগেট-কারওয়ানবাজার-বাংলামটর- শাহবাগ।

মদনপুর(নারায়ণগঞ্জ) টু ধউর(উত্তরা):
==========================
#আসমানী পরিবহন: মদনপুর-কাচঁপুর-তারাবো বিশ্বরোড-ডেমরা স্টাফ কোয়ার্টার-মিরপাড়া চৌরাস্তা- আমুলিয়া মডেল টাউন-মেন্দিপুর-মস্ত মাঝির মোড়(ইরাম চত্বর)-নাগদারপাড় ব্রিজ-ত্রিমোহনী ব্রীজ-ত্রিমোহনী বাসস্টপ-আলিফ বাসস্টপ- মেরাদিয়া বাজার বাসস্টপ-দক্ষিন বনশ্রী-রামপুরা ব্রিজ-মেরুল বাড্ডা-মধ্যবাড্ডা-উত্তর বাড্ডা-শাহজাদপুর-নতুনবাজার-নর্দা-যমুনা ফিউচার পার্ক-কুড়িল ফ্লাইওভার-খিলক্ষেত-এয়ারপোর্ট-আজমপুর-আব্দুলাহপুর-কামারপাড়া-ধউর।

মদনপুর(নারায়ণগঞ্জ) টু হেমায়েতপুর(সাভার):
================================
#রাজধানী সুপার সার্ভিস লিঃ: মদনপুর-কাঁচপুর-তারাবো বিশ্বরোড-ডেমরা (সুলতানা কামাল) ব্রিজ-ডেমরা সার্কেল বাসস্টপ-স্টাফ কোয়ার্টার বাসস্টপ-আমুলিয়া মডেল টাউন-মেন্দিপুর-মস্ত মাঝির মোড়-নাগদারপাড় বাসস্টপ-ত্রিমোহনী বাসস্টপ-বাগানবাড়ী-মেরাদিয়া বাজার(কে ব্লক বাসস্টপ)-মেরাদিয়া বাসস্টপ-ই ব্লক বাসস্টপ-ডি ব্লক বাসস্টপ-রামপুরা ব্রিজ-মেরুল-মধ্যবাড্ডা-উত্তর বাড্ডা-নতুনবাজার-নর্দা-যমুনা ফিউচার পার্ক- কুড়িল বিশ্বরোড-কালশী রোড-মিরপুর ১- মাজার রোড-গাবতলী-হেমায়েতপুর।
ফেসবুক থেকে নেওয়া।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত