বাঁকা চাঁদের গায়ে কী ওই আলোর বিন্দুর নিয়ে যা জানা গেল

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩  | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩

অমাবস্যা কেটে যাওয়ার পর পশ্চিম আকাশে খুব সরু চাঁদ উদিত হয়। কাস্তে আকৃতির এই চাঁদের পাশে দেখা যায় উজ্জ্বল শুক্র গ্রহ। সন্ধ্যার আকাশে চাঁদ ও শুক্র গ্রহের এই যুগল উপস্থিতি তৈরি করে এক মনোরম দৃশ্য। নগরের ব্যস্ততার মধ্যেও মহাশূন্যের এই ক্ষণিক সৌন্দর্য হয়ে ওঠে মুগ্ধতার একটি মুহূর্ত। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চাঁদ ও শুক্র গ্রহের ছবি নিয়ে এই ছবির গল্প।

অমাবস্যার পর ঢাকার আকাশে চাঁদের চিকন ফালি। সন্ধ্যা সাড়ে ছয়টায় তোলা ছবিতে চাঁদের ওপরে দেখা যায় উজ্জ্বল শুক্র গ্রহ

কারওয়ান বাজারে সন্ধ্যার আকাশে চাঁদের কপালে সন্ধ্যাতারা। সন্ধ্যার আকাশের শুক্র গ্রহকে সন্ধ্যাতারা নামে বলা হয়।

দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামার মুহূর্তে ঢাকার আকাশে এক ফালি চাঁদ। চাঁদ আর সন্ধ্যাতারার দৃষ্টিনন্দন এক দৃশ্য।

চাঁদের ওপরের উজ্জ্বল গ্রহটি ধীরে ধীরে আড়ালে চলে যায়। ঢাকার কারওয়ান বাজার এলাকায় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে

সোমবার সন্ধ্যায় পাবনার গোপালপুরের মাটি সড়ক এলাকায় ৬টা ৫৮ মিনিটে চাঁদ ও শুক্র গ্রহের মেলবন্ধন

খুলনার বাস্তহারায় ৭টা ১০ মিনিটে সন্ধ্যার আকাশে উদীয়মান কাস্তে আকৃতির চাঁদের পাশেই উজ্জ্বল সন্ধ্যাতারা

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত