শাহরুখ বিজেপিতে যোগ দিলেই মাদক মামলা থেকে রক্ষা পাবেন: মহারাষ্ট্রের মন্ত্রী

মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ান খান এখনো মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন। বেশ কয়েকবার জামিন আবেদন করলেও তার বিরোধিতা করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বিশেষ আদালতে জামিন আবেদনের পর তা হাইকোর্টে যায়। কিন্তু সেখানেও জামিন পাননি শাহরুখপুত্র। এমন পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী ছাগন ভুজবল।
শনিবার (২৩ অক্টোবর) কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) একহাত দিয়ে ছাগন ভুজবল দাবি করলেন, ‘ড্রাগ চোখের নিমিষে সুগার পাউডার’ হবে যদি বলিউড বাদশাহ এই মুহূর্তে পদ্মশিবিরে যোগ দেন।
মহারাষ্ট্রের মন্ত্রী অভিযোগের সুরে বলেন, গুজরাটের মুন্দ্রা পোর্টে ৩ হাজার কেজি হিরোইন বাজেয়াপ্তের বিষয়ে নজর না দিয়ে আরিয়ান খানের ঘটনায় বেশ উৎসাহী এনসিবি। শাহরুখ খান যদি এখন বিজেপিতে যোগ দেন তাহলে সঙ্গে সঙ্গে মাদকদ্রব্য চিনির গুঁড়ো হয়ে যাবে।
গত ২ অক্টোবর রাতে এক প্রমোদতরী থেকে অনেকটা ফিল্মি কায়দায় আটক করা হয় আরিয়ান খানসহ আরও কয়েকজনকে। রাতভর জেরার পর ৩ অক্টোবর দুপুরের দিকে গ্রেপ্তার করা হয় তাদের।
এরপর ৭ অক্টোবর মুম্বাই আদালত শাহরুখপুত্রকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। তারপর থেকে কারাগারেই থাকছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
