সীমান্তে নিরাপত্তা জোরদার করার নির্দেশ পুতিনের

| আপডেট :  ০২ এপ্রিল ২০২২, ০১:১৪  | প্রকাশিত :  ০২ এপ্রিল ২০২২, ০১:১৪

 

প্রতিপক্ষের হামলা ঠেকাতে রাশিয়ার পশ্চিম সীমান্তের নিরাপত্তা জোরালো করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার এমনটি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের টেলিভিশনে কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি জানান, কয়েকটি দেশ রাশিয়ার পশ্চিম সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এমতাবস্থায় রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু একটি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

পেসকভ বলেন, অবশ্যই এটি করা হবে আমাদের সুরক্ষিত করার জন্য।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত