সোনারগাঁ সরকারি কলেজ ছাএলীগের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলাদেশের সূর্য সন্তানরা।
তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগে আমরা পেয়েছি অমৃতসমূহ মায়ের ভাষা, প্রাণের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা এবং বাংলা ভাষা। তাই একুশে আমাদের চেতনার, একুশে আমাদের প্রেরণার, একুশে আমাদের অহংকার।একুশের এই দিন চলে আসলে আমাদের মনে অন্যরকম এক আনন্দ এবং কান্না ময় মুখ হয়ে যায় কেননা এই দিন আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করেছি আবার এই দিনেই আমাদের দেশের অনেক যুবকদের প্রাণ গিয়েছে
যে ভাষার জন্য আমাদের এত গৌরব যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে এত মহান। সেই ভাষা শহীদদেরকে কি মোরা কখনো ভুলতে পারি। তাদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর এই দিনে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে থাকে এ বাংলার মানুষ।
আজ ২১শে ফ্রেব্রুয়ারী সোনারগাঁ সরকারী কলেজ ছাএলীগের পক্ষ থেকে জাহিদ হাসান নিলয়, আশিকুর রহমান,মাহিনুর রহমান মাহিনের নেতৃত্বে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এসময় কলেজর অধ্যক্ষ আশরাফুজজামান অপুসহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
