‘কাপুরুষ’ বললেন রদ্রিগো, জবাব দিলেন মেসি

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মাঠে গড়ানোর আগেই রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে ছড়ায় উত্তাপ। দুই দলের সমর্থকরা জড়িয়ে পড়েন সংঘাতে। স্বাগতিক দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থকরা।
পরিস্থিতিতে সামলানোর জন্য গ্যালারির দিকে ছুটে যান লিওনেল মেসি, মার্কোনিওসরা এবং শান্ত হতে বলেন সমর্থকদের।
এরপর মেসিরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান। এতে ম্যাচ শুরু হতে দেরি হয় ৩০ মিনিট।
মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় ম্যাচ চলাকালীন রদ্রিগো দি পল ও লিওনেল মেসির সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো কথার লড়াইয়ে নামেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসির মতে, ড্রেসিং রুমে ফিরে যাওয়ায় আর্জেন্টিনা খেলোয়াড়দের ‘কাপুরুষ’ বলেছেন রদ্রিগো।
তবে এই ব্রাজিলিয়ানের জবাব দিতে দেরি করেননি মেসি। আর্জেন্টাইন তারকা বলেছেন,”আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা কাপুরুষ হব কেন? নিজের চেহারার দিকে তাকাও।’
এরপরেই দুই দলের খেলোয়াড়রা এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। যাতে কথার লড়াই আর এগোয়।
উত্তাপ ছড়ানো ম্যাচে অবশ্য শেষ হাসি আর্জেন্টিনার। নিকোলাস ওতামেন্দির গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে ঘরের মাঠে ব্রাজিলের এটিই প্রথম হার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
