সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আড়ালে শিবির বিভিন্ন ‘মব’ তৈরি করছে: রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতোই ছাত্রশিবিরও দখলদারিত্ব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
তিনি দাবি করেন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আড়ালে তারা বিভিন্ন ‘মব’ তৈরি করছে।
রাকিব বলেন, ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়। কিন্তু মবের মুখে পড়ে প্রশাসন নিয়ন্ত্রিত ছাত্ররাজনীতি চলছে।
সাক্ষাতে ছাত্রদলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো ‘প্রোপাগান্ডা’ নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। পাশাপাশি আসন্ন ডাকসু নির্বাচনে ভোটার তালিকার সংশোধনের দাবিও উত্থাপন করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
