নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে যা বললেন লিটন

সংযুক্ত আরব আমিরাতে সামনেই এশিয়া কাপের আসর। আসন্ন আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে ডাচদের তিন ম্যাচের সিরিজে একম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে টাইগাররা।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাচদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে খেলতে নেমে ১৩.১ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
শ্রীলঙ্কা, পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি প্রতিটি সিরিজই জেতার চেষ্টা করি, কিন্তু সেটা সবসময় সম্ভব নয়।’
টানা তিনটি সিরিজ জিতলেও খুব একটা খুশি হচ্ছেন না লিটন। তিনি বলেন, ‘দলকে কৃতিত্ব দেওয়া উচিত। তারা গত দুই সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে। আমরা এখানে একটি ক্যাম্প করেছি এবং তারা অনুশীলনে নিজেদের পুরোপুরি উজাড় করে দিয়ে চেষ্টা করেছে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এই উইকেটে কীভাবে ভালো বোলিং করতে হয় তা অনুসরণ করেছে।’
দলের বোলারদের নিয়ে লিটন বলেন, ‘আপনারা সকলেই জানেন, মুস্তাফিজ আর তাসকিন কেমন গুরুত্বপূর্ণ। নাসুম খুব বেশি ম্যাচ খেলেনি, কিন্তু তিনি ভালো করেছেন। আমরা ধীরে ধীরে আমাদের দল গড়ার চেষ্টা করব। যে কেউ দলে আসুক, সে যদি দারুণ খেলে তা খুবই ভালো। আর যদি জেতা যায়, সব ঠিক হয়ে যাবে। দেখা যাক।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
