আমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না : নাসীরুদ্দীন পাটওয়ারী

| আপডেট :  ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৩  | প্রকাশিত :  ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৩

মির্জা আব্বাসকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি ইচ্ছা করে তিনি ঝগড়ায় জড়াতে চান, তাহলে আমি শুধু এটুকুই বলতে চাই—আমি ভদ্র মানুষ। কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না।

নাসীরুদ্দীন বলেন, আজ আমি বেঁচে আছি বলেই এসব কথা বলতে পারছি। আমি মারা গেলে আপনারা প্রমাণ পাবেন—দেশের এক নম্বর ক্রিমিনাল কে?

তিনি আরো অভিযোগ করেন, গতকাল যেভাবে আমাদের ওপর হামলা হয়েছে, তার জন্যও দায়ী এক নম্বর অপরাধী মির্জা আব্বাস।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, তারেক রহমান কিভাবে স্থায়ী কমিটিতে এমন একজনকে আশ্রয় দেন।

তিনি দাবি করেন, ঢাকা-১১ আসনের কাইয়ুম কমিশনার এমন কোনো জায়গা নেই যা দখল করেননি। একইভাবে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনসহ অনেককে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কোনো চাঁদাবাজি বা দুর্নীতি করিনি।

আমি ব্যক্তিগতভাবে এক টাকাও দুর্নীতি করিনি। নিয়ম অনুযায়ী, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের মনোনয়ন দেওয়া উচিত নয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা।
তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, মানুষ ভোট দেওয়ার আগেই নির্বাচন কমিশন গোল দিয়ে দিয়েছে। ১২ তারিখ আসার আগেই কমিশন ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে এটা কেমন নির্বাচন কমিশন?

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত