বিসিবির কেন্দ্রীয় চুক্তি : কে কোন ক্যাটাগরিতে

| আপডেট :  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭  | প্রকাশিত :  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন চুক্তিতে পেসার তাসকিন আহমেদ ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিচের গ্রেডে নামানো হয়েছে।

গত বছর ‘এ প্লাস’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন। সেই গ্রেডে মাসিক বেতন ছিল ১০ লাখ টাকা (প্রায় ৮,১৬৯ মার্কিন ডলার)।

তবে এবার তাকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই গ্রেডে আছেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক যথাক্রমে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসার মিরাজ ও লিটন দাস। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ৮ লাখ টাকা (প্রায় ৬,৫৩৫ মার্কিন ডলার) করে পাবেন। উল্লেখ্য, এ বছর কোনো ক্রিকেটারকেই ‘এ প্লাস’ গ্রেডে রাখা হয়নি।

অন্যদিকে, ২০২৫ সালে ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিক গত বছর ‘এ’ গ্রেডে থাকলেও এবার তাকে ‘বি’ গ্রেডে নামানো হয়েছে। এই গ্রেডে তার মাসিক বেতন হবে ৬ লাখ টাকা (প্রায় ৪,৯০১ মার্কিন ডলার)। ‘বি’ গ্রেডে আরো ১০ জন ক্রিকেটার আছেন, যার মধ্যে টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক, তাইজুল ইসলাম ও সাদমান ইসলাম উল্লেখযোগ্য।

শাদমান ছাড়াও ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়েছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন ও মেহেদী হাসান।

গত বছরের তুলনায় ‘ডি’ গ্রেডের পরিধিও বাড়িয়েছে বিসিবি। যেখানে গতবার মাত্র দুজন ছিলেন, এবার সেখানে সাতজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাদের মধ্যে আছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান।

‘সি’ ও ‘ডি’ গ্রেডের ক্রিকেটাররা যথাক্রমে মাসে ৪ লাখ (প্রায় ৩,২৬৭ ডলার) ও ২ লাখ টাকা (প্রায় ১,৬৩৩ ডলার) করে পাবেন।

২০২৬ বাংলাদেশ কেন্দ্রীয় চুক্তির তালিকা

গ্রেড এ :
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ

গ্রেড বি:
মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা

গ্রেড সি:
সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ

গ্রেড ডি:
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসান।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত