‘চলেন যু/দ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

| আপডেট :  ০৮ মার্চ ২০২৬, ০৪:০৩  | প্রকাশিত :  ০৮ মার্চ ২০২৬, ০৪:০৩

আজ সপ্তাহের প্রথম কার্যদিবস। রোববার (৮ মার্চ) অন্য দিনের মতোই সকালবেলা বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আজ তার একটি মন্তব্যে উপস্থিতদের মধ্যে খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়।

এদিন বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’

তিন শব্দের এই কথার পর সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। পরে তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকেই তিনি রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন। এই সংক্ষিপ্ত বক্তব্যে দেশ গঠনে প্রতিদিনের সংগ্রামের কথাই তুলে ধরেছেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

তি নি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার আগে তার ব্যক্তি গত কর্মকর্ম র্তা ও নিরাপত্তা কর্মকর্মর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো
সেদিনও তারা অপেক্ষা করছিলেন। ঠিক তখনই দরজা খুলে স্বভাবসুলভ হাসি মুখে উপস্থিতদের উদ্দেশে ওই কথা বলেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রসসচিব আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছাপৌঁছান। সেখানে তার সারাদিনে বেশ কয়েকটি বৈঠক
রয়েছে ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত