যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও পুতিনের দেড় ঘণ্টা ফোনালাপ

| আপডেট :  ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২  | প্রকাশিত :  ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে।

ক্রেমলিন ও মার্কিন প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। ফোনালাপে দুই রাষ্ট্রপ্রধান ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় স্বচ্ছতার জন্য তেহরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে মস্কো। এছাড়াও, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাপ্তির বার্ষিকী উপলক্ষ্যে ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দেন পুতিন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত