মার্কিন প্রস্তাবের কী জবাব দেয়া হয়েছে, খোলাসা করল ইরান

| আপডেট :  ১১ মে ২০২৬, ০৭:২১  | প্রকাশিত :  ১১ মে ২০২৬, ০৭:২১

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে দেয়া সেই জবাবে কী রয়েছে, তা খোলাসা করেছে দেশটি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা বাড়তি কোনও সুযোগ-সুবিধা চাইনি। আমরা কেবল ইরানের বৈধ অধিকারগুলো দাবি করেছি।’

বাঘাই জানান, ইরানের দাবিগুলোর মধ্যে আছে- পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে রাখা ইরানি জনগণের সম্পদ ছেড়ে দেয়া।

যদিও ইরানের দেয়া এই জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জবাবকে তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন।

পারস্য উপসাগর নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে ইসমাইল বাঘাই বলেন, তাদের উচিত এমন কোনও সংকটে না জড়ানো, যা কোনও সুফল বয়ে আনবে না। হরমুজ প্রণালিতে যেকোনও ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে।

যুক্তরাজ্য ও ফ্রান্স হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। তবে তারা স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার পরই কেবল এই জোট গঠন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত