পশ্চিমবঙ্গে নারীদের বিনা মূল্যে বাস ভ্রমণ, ‘অন্নপূর্ণা’য় ৩ হাজার রুপি

| আপডেট :  ১৮ মে ২০২৬, ০৯:০৭  | প্রকাশিত :  ১৮ মে ২০২৬, ০৯:০৭

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারীদের ‘অন্নপূর্ণা’ প্রকল্পসহ রাজ্য বাসে বিনামূল্যে ভ্রমণের অনুমোদনও দিয়েছে।

এছাড়া ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীকে সরকারি সহায়তা বন্ধ করার সিদ্ধান্তও নিয়েছে নবগঠিত বিজেপি রাজ্য সরকার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ মে) কলকাতার সল্ট লেক সিটিতে বিজেপি কার্যালয়ে একটি ‘জনতা দরবার’ আয়োজন মুখ্যমন্ত্রী। সেখানে নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের অভিযোগ শোনেন। তারপরই মন্ত্রিসভার বৈঠকে এই গুরুতপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় মুখ্যমন্ত্রী বলেন, ‌‘পূর্ববর্তী সরকারের বছরের পর বছর দমন-পীড়নের পর গোটাবাংলার সংস্কৃতি পুনরায় বিশ্বমর্যাদা ফিরে পাবে।’

মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, ‘রাজ্য সরকার ‘অন্নপূর্ণা’ প্রকল্প অনুমোদন করেছে, যার অধীনে যোগ্য নারীরা ১ জুন থেকে প্রতি মাসে ৩০০০ টাকা পাবেন।’

এ ছাড়া ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেওয়ার একটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে যোগ করেন তিনি।

অগ্নিমিত্র পাল আরো বলেন, মন্ত্রিসভা সরকারি কর্মচারী, সহযোগী সংস্থার কর্মী, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং রাষ্ট্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের অনুমোদনও দিয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত