‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবিত সংশোধনীতে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগ কাসার।
তিনি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল এবং ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলতে সহায়তা করেছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রেগ কাসার বলেন, ইসরায়েল সরকার গাজায় যুদ্ধাপরাধ করেছে এবং ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে ফেলতে সহায়তা করেছে। নেতানিয়াহুর জন্য আরও অস্ত্রের অর্থায়ন আমেরিকানদের করা উচিত নয়।
সংশোধনীটি উত্থাপন করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি। এতে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক ৩৩০ কোটি ডলারের সহায়তা বাতিলের আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি পররাষ্ট্র দফতরের অর্থায়ন বিলের আওতায় ইসরায়েলের জন্য বরাদ্দ রাখা অর্থও বাতিলের প্রস্তাব করা হয়েছে। ম্যাসির উত্থাপিত সংশোধনীটি চলতি সপ্তাহের শেষ দিকে ভোটে তোলা হতে পারে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
