আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

| আপডেট :  ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৪  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৪

 

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ কেন্দ্রীয় সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ায় সংগঠনটি এ ঘোষণা দিয়েছে।

সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, ‘সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা সব বিক্ষোভকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

এদিকে সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, দলের উত্থাপিত ৩টি দাবির মধ্যে একটি সরকার গ্রহণ করেছে। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হবে না—সরকার এই দাবি মেনে নিয়েছে।

এর আগে আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পর সরকার বাকি বিষয়গুলোতেও ইতিবাচক অবস্থান নেওয়ায় আন্দোলন আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

এদিকে, আন্দোলন প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা এ বিক্ষোভের আপাত সমাপ্তি ঘটলেও, সরকারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের ওপর নজর রাখার কথা জানিয়েছে সিজেপি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত