আদমদীঘিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার প্রত্যন্ত পল্লীর একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের (৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ আগষ্ঠ) বিকেলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন আদমদীঘি থানা পুলিশ।
জানা গেছে, ৫ আগস্ট বুধবার বিকেলে আদমদীঘি উপজেলার প্রত্যন্ত এলাকা চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের চৌধুরী পুকুর নামক পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পায় গ্রামবাসী। পরে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সরেজমিন গিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশটির পড়নে লাল রংয়ের ডোরাকাটা চেক শার্ট ও কালো রংয়ের লুঙ্গি পরিহিত ছিল। স্থানীয় লোকজনের ধারনা কে বা কারা লাশটি চৌধুরী পুকুরে ফেলে রেখে গেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত (তদন্ত) শহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, অজ্ঞাত ওই লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
