তিতুমীর কলেজ ছাত্রদলে সভাপতি পদপ্রার্থী ইউসুফের নেতৃত্বে বিশাল শোডাউন

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সভাপতি পদ-প্রার্থী মো. ইউসুফ আলী খানের নেতৃত্বে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখোর হয়ে উঠে পুরো ক্যাম্পাস।
বুধবার (৩০সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ক্যাম্পাসে শোডাউনে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শোডাউন সরকারি তিতুমীর কলেজের সাবেক ছাত্রদল নেতা মিরাজ হোসেন, শফিকুল ইসলাম, রিয়াজ মৌলিক হিমেল হোসেন, বসির আহমেদসহ ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতি পদপ্রার্থী ইউসুফ আলী খান বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, বিভিন্ন সমস্যা এবং ক্যাম্পাসের প্রয়োজনীয় বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। দায়িত্ব পাওয়ার সুযোগ হলে দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শুনে তাদের যৌক্তিক বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চাই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
