দুমকিতে জুলাই যোদ্ধাদের দাওয়াত না দেওয়ায় বিএনপির অনুষ্ঠান বর্জন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর দুমকিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা দাওয়াত না পাওয়ায় অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা বিএনপি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের দাওয়াত না দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।
জানা গেছে, বিকেলে উপজেলা অডিটোরিয়াম কক্ষে আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন।
কিন্তু জুলাই যোদ্ধাদের দাওয়াত না দেয়ায় উক্ত অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা বিএনপি। জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম ইফতি ও সারমিন আক্তার স্বর্না ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনে তাঁরা সক্রিয় অংশগ্রহণ করেন। বিগত দিনে উপজেলা প্রশাসন তাদের মূল্যায়ন করলেও বর্তমান উপজেলা প্রশাসন তাদের মূল্যায়ন করেনি।
দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, অনুষ্ঠানে প্রকৃত জুলাই যোদ্ধাদের কাউকে দেখতে না পেয়ে প্রশাসনের কাছে জানতে চাইলে তাঁরা আহত যোদ্ধাদের তালিকা দেখান।তিনি আরো জানান, সকল জুলাই যোদ্ধাতো আহত হয়নি, যারা সম্মুখসারিতে থেকে আন্দোলন করেছে তাদের কাউকে দাওয়াত না দেয়ায় অনুষ্ঠান বয়কট করেছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
