দুমকিতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

| আপডেট :  ০৭ আগস্ট ২০২৬, ০৭:৫২  | প্রকাশিত :  ০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৬

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সারাদেশে ছাত্রলীগ ও শিবিরের নৈরাজ্যর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫ টায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উপজেলার বোর্ড অফিস বাজারে ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত।

এসময়ে বক্তারা, সারাদেশে ছাত্রলীগ ও শিবিরের গুপ্ত বাহিনী যাতে কোনো নৈরাজ্য, সহিংসতা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে বলেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সাদ্দাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশা শরীফ, আজিজ আহমেদ, ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সভাপতি হাসিব ইসলাম, দপ্তর সম্পাদক মো. আকাশসহ ছাত্রনেতা, সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন, জিয়া, তরিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত