ইরানে জাতীয় ঐক্যের ডাক দিল বাসিজ

| আপডেট :  ২৯ আগস্ট ২০২৬, ০৫:১৯  | প্রকাশিত :  ২৯ আগস্ট ২০২৬, ০৫:১৯

জাতীয় ঐক্য বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ। দেশটির ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।

এক বিবৃতিতে বাসিজ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেছে, দেশের শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। একই সঙ্গে সংগঠনটি সরকারকে এই ‘পরিমিত ও ভারসাম্যপূর্ণ’ নীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

বাসিজ বলেছে, জাতীয় ঐক্য বজায় রাখতে ইরানের সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শুনতে হবে এবং তাদের ‘ন্যায্য দাবিগুলোর’ প্রতি গুরুত্বসহকারে মনোযোগ দিতে হবে।

সংগঠনটি সতর্ক করে বলেছে, ইরানের প্রতিপক্ষরা দেশের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে সামাজিক সংহতি দুর্বল করার চেষ্টা করতে পারে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্যতম শাখা এবং স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী হিসেবে পরিচিত বাসিজ আরও জানিয়েছে, তারা সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত