ইরানের একাধিখ স্থানে যুক্তরাষ্ট্রের হামলা
| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫
| প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬

ইরানের বন্দর আব্বাসসহ একাধিখ স্থানে যুক্তরাষ্ট্রের হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে, দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরুর প্রেক্ষাপটে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাচ্ছে।
মধ্যপ্রাচ্য-ভিত্তিক মার্কিন সামরিক কমান্ড (সেন্টকম) মঙ্গলবার জানিয়েছে যে, তারা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
সেন্টকম (CENTCOM) জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সেনাদের ওপর আইআরজিসি (IRGC)-র সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এই হামলাগুলো চালানো হয়েছে।
এর আগেও যুক্তরাষ্ট্র এ ধরনের হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছিল; তাই এই হামলাগুলোর ফলে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে যে, দেশটির দক্ষিণাঞ্চলে—যার মধ্যে রয়েছে কেনারাক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপ—বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার চালানো এই হামলাগুলোর আগে রবিবার উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল। সে সময় মার্কিন সেনাবাহিনী দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালায় এবং এর জবাবে তেহরান জর্ডানে অবস্থিত মার্কিন সেনাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
রবিবারের ওই সংঘাতের মধ্য দিয়ে জুলাই মাসের পর প্রথমবারের মতো দেশ দুটির মধ্যে সরাসরি হামলার ঘটনা ঘটল। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছিল যে, তারা সামরিক হামলার পরিবর্তে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশলের দিকে ঝুঁকছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
