রিয়াদের বিমানবন্দরের কাছে ব্যাপক বিস্ফোরণ, সৌদি আরবের বিভিন্ন স্থানে সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। আর এমন পরিস্থিতির মধ্যেই রিয়াদ থেকে বহু ফ্লাইট বিলম্ব ও বাতিল করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে।
বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, রিয়াদের বিমানবন্দরে বড় ইস্যু তৈরি হয়েছে।
সেখানকার বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ফ্লাইট বিঘ্ন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় সমস্যা দেখা দিয়েছে।
বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছেন জানিয়ে রিয়াদের এক বাসিন্দা এএফপিকে বলেছেন, “বিমানবন্দরের দিকে আমরা কালো ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছি।”
এরআগে সৌদি আরব বিমান হামলার সতর্কতা জারি করেছিল। এরপরই রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
