ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জ জেলা যুবদলের খাল পরিষ্কার ও লিফটে বিতরণ কার্যক্রম

| আপডেট :  ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০  | প্রকাশিত :  ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০

সিরাজদিখান প্রতিনিধি: ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণপ কার্যক্রম করেছে জেলা যুবদল।

রোববার (৪ অক্টোবর) সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় খালের পার পরিস্কার, খালে জমে থাকা কচুরি পানা, ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। পরে তালতলা বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার আয়োজনে আয়োজিত এ কার্যক্রমে জেলা ও উপজেলা যুবদলের কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত