দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২০  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২০

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮১ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৩৯২ শিশু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৬ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩০৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ৭৭ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০৪ শিশু।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২২ হাজার ৯২৬ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৭৮ হাজার ৮৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত