গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক আসামি দুইজনকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে পুলিশের ফাঁড়িতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান।

ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে ইয়াবাসহ দুই নারী পুরুষকে আটক করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। এসময় তাদের আটকের খবর পেয়ে আসামিদের ছিনিয়ে নিতে অন্যান্য মাদক ব্যবসায়িরা একযোগে সশস্ত্র হামলা করে। এসময় ভেতর থেকে দরোজা বন্ধ করে দেওয়া হলেও অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা রামদা, চাপাতি দিয়ে দরজা , জানালায় আঘাত করে। এক পর্যায়ে তাদের হামলায় পুলিশের এটিএসআই নূরুল ইসলাম মাথায় এবং কনস্টেবল আশিক হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, দুই মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় মাদক আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলাসহ দুটি মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ফোকাস কীওয়ার্ড ও স্লাগ ও মেটা ডিসক্রিপশন ও ট্যাগ ও মেটা কিওয়ার্ড লিখে দাও

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত