আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পুনর্মিলনী অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সার্কেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের আয়োজনে ৭ম পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ওয়াহেদ বক্স মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক চৌকস ফুটবলার আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী আলোচনা সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারি কমানন্ডড্যন্ট ওসমান গুনি মন্ডল, শাহজামাল আলী শেখ, আব্দুস সাত্তার, আবু হেনা শাহ আলম, চিফ ইন্সপেক্টর শাহাদাত হোসেন, ইমদাদুল হক, অবসরপ্রাপ্ত সিপাহী আনিছুর রহমান, সান্তাহার রেলওয়ে চৌকিতে বর্তমানে কর্মরত নিরাপত্তার বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, এএসআই মতিউর রহমান মতি, কামরুজ্জামান, নাহিদ, শফিকুল প্রমুখ।
অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সভায় চাকরি জীবনের স্মৃতিচারণ এবং আগামী দিনে বিশাল পরিসরে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াত সহকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।
২০২০ সাল থেকে বর্তমান পর্যন্ত অবসরপ্রাপ্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সিপাহীদের নিয়ে এই মিলন মেলার আয়োজন হয়েছে বলে আয়োজকদের সুত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
