দুমকিতে ইউএইচএফপিওর বদলি আদেশ প্রত্যাহারের দাবি

| আপডেট :  ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮  | প্রকাশিত :  ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮

দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)ডা. মীর শহীদুল হাসান শাহীনের বদলি জনিত আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা।

শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা।

গত ১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা.জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে ডা. মীর শহীদুল হাসানকে দুমকি থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করেন।

এ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা ডাক্তার মীর শহিদুল হাসান শাহিনের বদলিজনিত আদেশ প্রত্যাহার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার জোর দাবি জানিয়েছেন।

তারা বলেন, ‘ডাক্তার মীর শহিদুল হাসান শাহীন দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামের সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তিনি যদি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান তাহলে স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম মাস্টার বলেন, ডা. মীর শহিদুল হাসানের মাধ্যমে এলাকাবাসী অনেক উপকৃত হন। তিনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। আমাদের উপজেলায় তাঁর মতো বিশেষজ্ঞ চিকিৎসক আর নেই।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ডা. মীর শহিদুল হাসানের মতো কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে দিতে পারেন, তাহলে ভালো। অন্যথায় দুমকী উপজেলাবাসী প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।

‎আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জিএম এনামুল হক বলেন, ‘ডা. মীর শহিদুল হাসান শাহীন একজন দক্ষ প্রশাসক ও চিকিৎসক। তাঁর বদলির কারণে এলাকার জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত