আদমদীঘিতে ৬৯টি পুজামন্ডপে শুরু হলো শারদীয় দূর্গাপুজা উৎসব

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশের মত উপজেলার ৬৯ পুজা মন্ডবে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা।
ইতোমধ্যে আদমদীঘি উপজেলা ৬ ইউনিয়ন ও ১ পৌরসভার সমস্ত পূজা মণ্ডবে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। শারদীয় এই উৎসবকে কেন্দ্র করে প্রতিটি মন্দির ও মন্ডবের প্যান্ডেল সাজানো হয়েছে মনোরম ডেকোরেশনে।
দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসবের আনন্দ আমেজ বিরাজ করছে এবং ইতোমধ্যে পূজা মণ্ডব গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার- ভিডিপির পুরুষ ও নারী সদস্য ছাড়াও নিয়োজিত করা হয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী। ষষ্ঠী পুজা উপলক্ষে দেবী দূর্গার ‘বোধন’ দিয়ে ছয় দিনব্যাপী এই উৎসব চলবে।
আগামী বুধবার (২১ অক্টোবর) নিকটবর্তী নদী ও জলাশয়ে দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য ইতি মধ্যে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সর্তক অবস্থানে রয়েছে। মন্দির ও মর্ডবে সিসিটিভি ক্যামেরা এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করা, ভক্তদের প্রতিমা দর্শনে পৃথক প্রবেশ পথ, লোডশেডিং সময়ে জেনারেটর ব্যবস্থাসহ নানা পদক্ষেপ নিয়েছে মন্ডব কমিটি।
আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক সাংবাদিক মিহির কুমার সরকার জানান, উপজেলার ৬৯ পুজা মন্ডবে নির্বিগ্নে পুজা সম্পন্ন করতে সেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব দূর্গা পুজা শান্তি শৃংখলা ও নির্বিগ্নে যেন হয় সে জন্য উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে রাজনৈতিক নের্তৃবৃন্দ, সুধীজনসহ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতায় কামনা করছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
