দুমকিতে ২ জেলে গ্রেফতার

| আপডেট :  ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২২  | প্রকাশিত :  ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২২

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে মোঃ জসিম হাওলাদার (৪৩)ও মোঃ হান্নান খান (৩০) নামে দুই জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার ১৫(অক্টোবর) উপজেলার পায়রা নদীতে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে লেবুখালী এলাকা থেকে মোঃ জসিম হাওলাদার ও বাহেরচর এলাকা থেকে মোঃ হান্নান খানকে গ্রেপ্তার করা হয়।

মোঃ জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা। মোঃ হান্নান খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার বাসিন্দা।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দুমকি থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত