আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে যুবদল আদমদীঘি উপজেলা কমিটির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর)সকাল ৯ টায় আদমদীঘি উপজেলা সদরের দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুগ্ম আহবায়ক কোরবান আলী, আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, ফেরদৌস হোসেন, মিলন হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা খাতুন, কৃষকদল নেতা রুবেল সরকার, শ্রমিক দল নেতা জুয়েল হোসেন, আব্দুর রহিম বাবু, ছাত্রদল নেতা আব্দুল আওয়াল খন্দকার প্রমূখ। পরে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
