আদমদীঘি সদর ইউপির চেয়ারম্যান পদে জামাতের মনোনয়ন পেলেন তুহিন

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তর ইউপি নির্বাচন আসন্নপ্রায়। আগামী জানুয়ারি মাসে ১ম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হবে বলে সরকারের ঘোষণার পর সারা দেশের মতো বগুড়ার আদমদীঘিতেও নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে।

ইতোমধ্যে, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে আদমদীঘি সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিনকে।

বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার আনুষ্ঠানিকভাবে রবিবার(২৫ অক্টোবর) আদমদীঘি উপজেলা জামায়াতের এক অনুষ্ঠানে এই ), দেন। এদিকে বিএনপি থেকে এখনও চেয়ারম্যান পদে কাউকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়নি।

তবে মাঠে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসাবে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চেয়ারম্যান শেখ রফি আহম্মেদ আচ্চু, সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন সরদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক প্রভাষক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, উপজেলা বিএনপির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন ছানা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আকবর খান আব্দুর রহিম ও ফেরদৌস হোসেনসহ প্রায় একডজন এবং জাতীয় পাটির আবু রায়হান রিটু ইউনিয়ন সদর ও ইউনিয়নের হোটেল ও ফুটপাতের চায়ের দোকান,পাড়া-মহল্লায় কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময় করছেন।

অপরদিকে জামায়াতের একক প্রার্থী ঘোষণা হওয়ায় জামায়াতের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরেছে। বিএনপি থেকে একাধিক প্রার্থী প্রচারণায় থাকায় সাধারণ সাধারণ ভোটারদের মাঝে বিব্রতকর অবস্থা বিরাজ করছে। বিএনপি সমর্থিত গ্রাম পর্যায়ের সাধারণ জনগণ প্রত্যাশা করছে, দলীয়ভাবে একক প্রার্থী দেওয়া হলে কর্মী সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে আসবে।

এদিকে চেয়ারম্যান পদে জামায়াতের দলীয় মনোনয়ন পাওয়ার পর আহসান হাবীব তুহিন গণমাধ্যমকর্মীদের বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলীয় মনোনয়ন দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তিনি আরো বলেন,ইউনিয়নবাসীর সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। এজন্য সবার ভালবাসা ও দোয়া কামনা করছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত