দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলায় আহত ২

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কলেজ চলাকালীন সময় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় কলেজ ছাত্রাবাস দুই শিক্ষার্থী দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ আহত হয়।
আহত দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ জানান, কলেজের এক শিক্ষার্থীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থী লিয়াম ও
মারুফ বহিরাগত ফোরকান, নাদিম, তানভীর সহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
কলেজে অধ্যক্ষ রেহেনা আক্তার জানান, কলেজ চলাকালীন সময় ২০ থেকে ২৫ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ ঘটনায় আমাদের দুই শিক্ষার্থী আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
