জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্যের শ্রদ্ধা

| আপডেট :  ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩১  | প্রকাশিত :  ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩১

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

রোববার (১৮ অক্টোবর) এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে তাঁরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত